কর্মাস কলেজে গ্রুপে ‘ছোট ভাই’ টানতে সংঘর্ষে জড়ালো ছাত্রলীগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০ ১৮৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ট্রিবিউন

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ কর্মাস কলেজ রোড এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কর্মাস কলেজের সামনে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম সরকারি কর্মাস কলেজ ছাত্রলীগ নেতারা জানান, কলেজ ক্যম্পাসে আধিপত্য বিস্তার করতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সামান্য বিষয়কে ইস্যু করে বহিরাগতদের নিয়ে সাইফুল আলম লিমনের অনুসারীরা এই হামলা চালায়।চট্টগ্রাম কমার্স কলেজের শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে কলেজ ক্যম্পাসে ছাত্রলীগের নিজেদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে ছাত্রলীগের দুটি গ্রুপ।

এদের মধ্যে একটি গ্রুপ ক্যম্পাসে ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদের এবং অন্য একটি গ্রুপ যুবলীগ নেতা সাইফুল আলম লিমনের অনুসারী।জানা যায়, কলেজ ক্যম্প্যাসে ছোট ভাইরা কার সাথে থাকবে এই নিয়ে গত কাল কথা কাটাকাটি হয় কলেজ ছাত্রলীগ সভাপতি সাব্বির চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত আবু বক্কর এবং সাইফুল আলম লিমনের অনুসারী হিসেবে পরিচিত রবিনের সাথে।

এর জের ধরে সোমবার সকালে আবু বক্করের ওপর হামলা চালায় ‘লিমন গ্রুপের কর্মীরা’ এ সময় তারা বহিরাগতদের নিয়ে কর্মাস কলেজের সামনে মিছিল করে। পরে কর্মাস কলেজ ছাত্রলীগ পাল্টা একটি মিছিল নিয়ে ক্যম্পাসের সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কর্মাস কলেজে গ্রুপে ‘ছোট ভাই’ টানতে সংঘর্ষে জড়ালো ছাত্রলীগ

আপডেট সময় : ০৮:৪৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০