কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিলেন মাসুম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০ ১১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এসময় অন্যান্যের মধ্যেখুলশী থানার আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মমিনুল হক মোমিন, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সেলিম, মতিঝর্ণা ইউনিট আওয়ামী লীগের সভাপতি এসএম ইব্রাহিম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে (১৯ ফেব্রুয়ারি) চসিক নির্বাচনে ১৪নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর পদে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড সমর্থন দেন আবুল হাসনাত মো. বেলালকে। তবে তার বিরুদ্ধে ভুয়া সাংগঠনিক পদবি ব্যবহার করে মনোনয়ন বাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিলেন মাসুম

আপডেট সময় : ০৮:০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০