কাপ্তাইয়ে উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে গন শুনানি
- আপডেট সময় : ০৬:০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০ ১৮১ বার পড়া হয়েছে
মাহফুজ আলম, কাপ্তাইঃ
কাপ্তাই উপজেলা জনসাধারনের সামাজিক সমস্যা, জমি বিরোধ ও বিভিন্ন আইনী জটিলতা নিরসন কল্পে কাপ্তাই উপজেলা প্রশাসন কতৃক বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারী কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেলের কার্যালয়ে গন শুনানি অনুষ্ঠিত হয়।
এতে ভুক্তভুগিরা গন শুনানিতে সন্তুোষজনক সমাধান মুখি রায় পাওয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশণা পেয়ে জনমনের স্বস্তি ফিরে আসেন বলে ভুক্তভোগী একাধিক পরিবার অভিমত ব্যক্ত করেন।
এর আগে কাপ্তাই উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের নির্বাচন অফিসার সালমা নাজনীনের উত্থাপিত ভোটার সংশোধনি, নতুন ভোটার ও নানা নির্বাচনী কাগজপত্রের ত্রুটি সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসকের পক্ষে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির মেজিস্ট্রেড আশ্রাফ আহমেদ রাসেলের দপ্তরে উল্লেখিত বিষয়াধী নিয়ে গন শুনানি অনুষ্ঠিত হয়।
এতে ৫ ইউনিয়নের বিভিন্ন এলাকার নতুন ভোটার, নাম সংশোধনীয় প্রার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও গন শুনানিতে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদত হোসেন, কর্ণফুলী সরকারী কলেজ অধ্যক্ষ এ এস এম বেলাল চৌধুরী, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক বিদর্শন বড়ুয়া, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মাহফুজ আলম প্রমূখ।










