মাহফুজ আলম, কাপ্তাইঃ
কাপ্তাইয়ে এক গলা কাটা যুবক বেঁচেগেল পুলিশ ও চিকিৎসকদের প্রচেস্টায়। সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে এ ঘটনাটি ঘটাতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন পুলিশ, ডাক্তার ও স্থানীয় জনগন।
ঘটনাটি ঘটে শনিবার রাতে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ফকিরার ঘোনা এলাকায়। এ ব্যাপারে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন এ প্রতিনিধিকে জানিয়েছেন গলাকাটা গুরুতর আহত যুবকের নাম; মনির আহমদ (২৩), তার পিতার নাম আব্দুর রব, তার নোয়াপাড়া চট্টগ্রাম এলাকায় বসবাস করেন,
ওসি আরো বলেন ১৮ এপ্রিল শনিবার সংবাদ পেয়ে কাপ্তাই থানা পুলিশ বিলম্ব না করে ঘটনাস্হলে গিয়ে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় যুবক মনির কে উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে ভর্তি করালে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা দিতে পরায় প্রানে বেঁচেছে যুবকটি। পুলিশ এ ব্যাপারে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে,তবে এখনো আহতের পরিবার থানায় কোন মামলা করেনি।