কাপ্তাই-এ বন মামলায় তিন বছরের কারাদণ্ড ও ৩০ লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০ ৮১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাপ্তাই প্রতিবেদকঃ
বন মামলায় দন্ড প্রাপ্ত কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিনের ৩ বছরের কারাদণ্ড সহ ৩০ লাখ টাকা জরিমানা করেছে রাঙ্গামাটি জেলা জজ আদালত।

কাপ্তাই বন বিভাগের দায়ের করা একটি মামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নাসির উদ্দিনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড সহ ৩০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাবাসের নির্দেশ দিয়েছেন রাঙ্গামাটির আদালত। একই ভাবে অপর আসামী রাহুল তংচংগ্যাকে দেড় বছর সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করেছেন।

গত ২৮ জানুয়ারী মঙ্গলবার রাঙ্গামাটি চীফ জুডিসিয়াল আদালত-২ এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সবুজ পাল এর আদালত এই রায় প্রদান করেন।

এ ঘটনায় বন বিভাগের ফরেস্টার আমজাদ হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন বিগত ২০১৮ সালের এপ্রিল মাসের ২ তারিখ রাত কাপ্তাই উপজেলাধীন রাম পাহাড় ফরেস্ট হাতির গেইট এলাকা সংলগ্ন উত্তর পার্শ্বের ১৮৭৩ সালে সৃজিত সেগুন বাগানে হামলা চালিয়ে কাঠ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল আসামিরা।

গাছ কাটার ফলে বন বিভাগের বন সম্পদের ক্ষতি হয়। ঐ সময় বন বিভাগের লোকজন সেখানে উপস্থিত হয়ে গুলি চালালে বনখেকুরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে সর্বমোট ৪৯ লাখ ৫২ হাজার ৬৫০ টাকা মূল্যে সেগুনের গোল কাঠ উদ্ধার করে বনবিভাগের লোকজন। এই ঘটনায় ১৯২৭ সনের বন আইনের ( ২০০০ সনে সংশোধিত ) ২৬নং ধারায় ( ১ক ) উপধারার ( খ) ও ( ঘ ) ধারায় আসামিদের নামোল্লেখ করেন তৎকালীন দায়িত্বপ্রাপ্ত বিট কর্মকর্তা ফরেস্টার নির্মল কুমার মন্ডল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাপ্তাই-এ বন মামলায় তিন বছরের কারাদণ্ড ও ৩০ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:৪৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০