কাপ্তাই থানা পুলিশের বিশেষ অভিযান, বিপুল চোলাই মদসহ আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০ ৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহফুজ আলম, কাপ্তাই:
কাপ্তাই পুলিশের মাদক বিরোধী অভিযানে আংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে ১‘শ লিটার চোলাই মদসহ একজনকে আটক করতে সক্ষম হয় কাপ্তাই থানা পুলিশ।

থানা সুত্রে জানাযায় সোমবার(৩১ আগস্ট) ভোর ৬ টার দিকে কাপ্তাই লগগেইট এলাকা হতে অভিনব কায়দায় পাচার কালে পুলিশি অভিযানে ১‘শ লিটার চোলাই মদ সহ একজন আটক করা হয়েছে। উদ্ধার কৃত চোলাই মদের আনুমালিক মূল্য ৫০ হাজার টাকা।

আটককৃত ব্যক্তি কাপ্তাই লগগেইট এলাকায় এলাকা হতে চোলাই মদ চট্রগ্রামে পাচার করার উদ্যোশে গাড়ীর জন্য অপেক্ষা করছিলেন বলে জানা যায়।

আটককৃত ব্যক্তির নাম মো. নজরুল ইসলাম(৬০) প্রকাশ আলি আহমেদ, পিতা. মৃত গোলাম মোকাদ্দেছ চৌধুরী, তার বাড়ি বাঁশখালী উপজেলার ৪ নং বাহারছড়া ইউনিয়নে চাপাছড়ি গ্রামে।

এডিশনাল এসপি জুনায়েত কাওছার ও কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন এর নির্দেশে থানার এসআই মো. খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স সহ এই অভিযান পরিচালনা করেন।

এ সময় ৫ টি কুড়ার বস্তার মধ্যে অভিনব কায়দায় প্রতিটিতে ২০ লিটার করে সর্বমোট ১০০ লিটার চোলাই মদ লুকিয়ে রাঙ্গামাটি সদর হতে বোটে করে জীবতলি ঘাটে এনে কাপ্তাই লগগেইট হয়ে চট্রগ্রামে পাচার করার উদ্যোশে নেওয়া হচ্ছিল বলে কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন জানান।

এ বিষয়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কাপ্তাই থানার এসআই খলিলুর রহমান বাদি হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেন। এবং আটককৃত ব্যািক্তকে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাপ্তাই থানা পুলিশের বিশেষ অভিযান, বিপুল চোলাই মদসহ আটক ১

আপডেট সময় : ০২:৩৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০