কাপ্তাই হ্রদ থেকে মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯ ৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধিঃ
কাপ্তাই হ্রদ থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ফ্রিজ অপারেটর তাপস কান্তি দত্তের (৫০) মরদেহ উদ্ধার করেছে দমকল বাহিনী।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কাপ্তাই বিএফডিসির উপ-ব্যবস্থাপক মাসুদ আলম। এর আগে সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাপস কান্তি দত্ত চট্টগ্রামের বাসিন্দা।

কাপ্তাই বিএফডিসির উপ-ব্যবস্থাপক মাসুদ আলম জানান, পাঁচদিন আগে অফিস থেকে ছুটি নিয়ে চট্টগ্রামে নিজ বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হন তাপস কান্তি দত্ত। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় তপনের স্ত্রী কাপ্তাই থানায় লিখিত অভিযোগও করেন। আজ কাপ্তাই হ্রদে তার মরদেহ ভাসতে দেখে জেলেরা। পরে দমকল বাহিনীর সদস্যরা এসে তার মরদেহ উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাপ্তাই হ্রদ থেকে মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:০০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯