কাল বৃহস্পতিবার থেকে সিলেট-কক্সবাজার রুটে বিমান উড়বে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক:
বিভাগীয় শহর সিলেট থেকে পর্যটন নগরী কক্সবাজারে সরাসরি প্রথম ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামীকাল বৃহস্পতিবার থেকে এই রুটে বিমান চলাচল চালু হবে বলে বিমানের জনসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তাহে প্রতি মঙ্গলবার দুপুর ১২টা ও বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে। আর প্রতি রবিবার দুপুর ১২টা ৫ মিনিটে ও মঙ্গলবার বেলা পৌনে ২টায় কক্সবাজার থেকে সিলেটের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাত্রী চাহিদা ও অভ্যন্তরীণ পর্যটন বিকাশের কথা বিবেচনায় নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বিমানের এই ফ্লাইট চালুর উদ্যোগ গ্রহণ করেছে। এটি দেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার ইতিহাসে এই প্রথম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রোমোকোড INPRO 15 ব্যবহার করে ১৫ শতাংশ ছাড়ে সিলেট-কক্সবাজার পথের বিমানের টিকিট কেনা যাবে। বিমানের সব সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, বিমান মোবাইল অ্যাপস ও অনলাইনে টিকিট পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাল বৃহস্পতিবার থেকে সিলেট-কক্সবাজার রুটে বিমান উড়বে

আপডেট সময় : ১২:৪৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০