কুমিল্লায় আম কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি,
কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের চন্দ্রাবতী পোদ্দার বাড়ির বাগানে বুধবার (১৮ মে) গভীর রাতে বাগানে আম কুড়াতে গিয়ে এক সন্তানের জননী (২৬) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই জড়িত ৩ ধর্ষককে আটক করেছে বুড়িচং থানা পুলিশ।

বুড়িচং থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সন্তান নিয়ে পিতার বাড়িতে বসবাস করেন ওই নারী। রাত আনুমানিক আড়াইটায় ভুক্তভোগী এক সন্তানের জননী ঝড়ের পরে আম কুড়াতে বের হয়। আম কুড়ানোর এক পর্যায়ে বাড়ির পাশের বাগানে প্রবেশ করলে ৪ জনের সংঘবদ্ধ দল ভুক্তভোগীর ওড়না দিয়ে মুখ বেঁধে হাত ও পা চেপে ধরে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। এ ঘটনায় ১৯মে বুধবার সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে বুড়িচং থানায় অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩ আসামীকে আটক করে পুলিশ।

বুড়িচং থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ বলেন, অভিযোগের পরপরই অভিযান চালিয়ে বুড়িচং উপজেলার বেড়াজাল এলাকার মৃত আকমত আলীর ছেলে আঃ রহিম (৩২), বুরবুরিয়া গ্রামের সিরাজ (সিরু) মিয়ার ছেলে স্বপণ (৩৫) ও রংপুর জেলার গঙ্গানগর উপজেলার মন্ডলপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিন এর ছেলে মমতাজ উদ্দিন (৩৫) কে আটক করা হয়েছে।

আটককৃত আসামিরা দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেছে। বিজ্ঞ আদালত আসামীদের জেল হাজতে প্রেরণ করেছে। জড়িত অপর এক আসামী পলাতক রয়েছে। ভুক্তভোগী মেডিকেল চেকআপের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুমিল্লায় আম কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ!

আপডেট সময় : ০৮:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১