কুমিল্লায় ট্রাক উল্টে তিন ব্যবসায়ী নিহত, প্রাণ গেলো ৬ গরুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯ ১৪৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লায় ট্রাক উল্টে তিন ব্যবসায়ী নিহত, প্রাণ গেলো ৬ গরুর

কুমিল্লার চৌদ্দগ্রামে গরু বেঝাই ট্রাক উল্টে তিন ব্যবসায়ী নিহত হয়েছেন। একইসঙ্গে ট্রাকে থাকা ছয়টি গরু মারা গেছে। বুধবার (৩১ জুলাই) ভোর ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকায় হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিন গরু ব্যবসায়ী হলেন— ঝিনাইদহ জেলার মহেশপুর এলাকার বাসিন্দা আতিয়ার রহমানের ছেলে খোকন মিয়া (৪০), একই এলাকার আমান উদ্দিনের ছেলে সামিউল ইসলাম (৪৫) এবং ওই এলাকার আনোয়ার হোসেন (৪২)।

চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, গরু বোঝাই একটি ট্রাক ঝিনাইদহ থেকে চট্টগ্রামে যাচ্ছিল। চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকার হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে এসে ট্রাকটি উল্টে গিয়ে সড়কের পাশে পড়ে যায়। ট্রাকের ওপরে থাকা তিন ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান। এসময় ছয়টি গরুও মারা যায়। দুর্ঘটনা কবলিত ট্রাকসহ আহতদের উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুমিল্লায় ট্রাক উল্টে তিন ব্যবসায়ী নিহত, প্রাণ গেলো ৬ গরুর

আপডেট সময় : ০৮:৪২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯