কৃষ্ণ বন্দনা- সুপর্না রায় চৌধুরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০ ৪৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃষ্ণ বন্দনা

দ্বাপরেতে করলে ধ্বংস,
দুরাচারী অসুর কংস।
কলিতে যে লাখো পাপী ,
করছে সুখে দাপাদাপি।
মানুষরূপী অসুর যত ,
সমাজটাতে করছে ক্ষত।
সুখের ঘরে অসুখ দিয়ে ,
পরের শান্তি দখল নিয়ে।
সমাজপতি হয়ে আবার ,
করে সমাজ সংস্কার!
বিষ মেশানো মিষ্টি মুখে,
রক্ত চুষে হাসে সুখে।
কারো কিছু নেইকো বলার ,
সুযোগ নেই সুখে চলার।
এমনি করে আর কতকাল?
কবে আসবে নতুন সকাল?
প্রভু তুমি ধরায় এসো ,
আবার নতুন লীলায় ভাসো।
অসুরদের দিয়ে বলি ,
খেলো আবার সুখের হোলি।
আবির রাঙা ধরণীতে ,
ভিজবো সুখের বারিতে।

সুপর্না রায় চৌধুরী
অধ্যাপিকা, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কৃষ্ণ বন্দনা- সুপর্না রায় চৌধুরী

আপডেট সময় : ০৬:১৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০

কৃষ্ণ বন্দনা

দ্বাপরেতে করলে ধ্বংস,
দুরাচারী অসুর কংস।
কলিতে যে লাখো পাপী ,
করছে সুখে দাপাদাপি।
মানুষরূপী অসুর যত ,
সমাজটাতে করছে ক্ষত।
সুখের ঘরে অসুখ দিয়ে ,
পরের শান্তি দখল নিয়ে।
সমাজপতি হয়ে আবার ,
করে সমাজ সংস্কার!
বিষ মেশানো মিষ্টি মুখে,
রক্ত চুষে হাসে সুখে।
কারো কিছু নেইকো বলার ,
সুযোগ নেই সুখে চলার।
এমনি করে আর কতকাল?
কবে আসবে নতুন সকাল?
প্রভু তুমি ধরায় এসো ,
আবার নতুন লীলায় ভাসো।
অসুরদের দিয়ে বলি ,
খেলো আবার সুখের হোলি।
আবির রাঙা ধরণীতে ,
ভিজবো সুখের বারিতে।

সুপর্না রায় চৌধুরী
অধ্যাপিকা, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ