কোতোয়ালী হবে মাদকশূন্য! তিন ধাপে অলআউট অ্যাকশন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০ ১৬৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা এলাকাকে মাদকশূন্য করার ঘোষণা দিয়েছে কোতোয়ালী থানা। ৩টি ধাপে সর্বশেষ অল আউট অ্যাকশন ঘোষনা দিয়েই কাজ শুরু করেছে বলে জানান ওসি মহসীন।

এ প্রসঙ্গে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘আমার থানা এলাকা হবে মাদকশূন্য। ইতিমধ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছি। কাজও চলছে পরিকল্পনা অনুযায়ী। তারই অংশ হিসেবে আমাদের থানাকে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। আজ থেকেই তা কার্যকর হবে।

কোতোয়ালী থানা সূত্রে জানা যায়, পুরো কোতোয়ালী থানাকে মাদকশূন্য করার পরিকল্পনা নিয়েছে টিম কোতোয়ালী। এজন্য কর্মপরিকল্পনাও চূড়ান্ত করেছে। মাদকশূন্য করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে তিন ধাপে। প্রথম ধাপে, এলাকাভিত্তিক তথ্য সংগ্রহ এবং সচেতনতা প্রচারাভিযান চালানো হবে। দ্বিতীয় ধাপে, চিহ্নিত মাদক ব্যবসায়ী, বিক্রেতাদের আত্মসমর্পণের ডেডলাইন দেওয়া হবে এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। তৃতীয় ধাপে, সাঁড়াশি অভিযান চালিয়ে অল আউট অ্যাকশন।

ইতোমধ্যে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। ১৫টি বিটে অভিযোগ বাক্স বসানোর কাজও চলছে। এরপর পাড়ায় পাড়ায় সচেতনতা চালানো হবে এবং সামাজিকভাবে বয়কটের কাজ শুরু হবে। এদিকে প্রথম থানা হিসেবে কোতোয়ালী থানাকে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে।

এটিকেও কোতোয়ালীকে মাদকশূন্য করার ধাপ বলে মন্তব্য করেছেন ওসি মোহাম্মদ মহসীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোতোয়ালী হবে মাদকশূন্য! তিন ধাপে অলআউট অ্যাকশন

আপডেট সময় : ০৭:৪২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০