নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ক্যারিয়ার ভিশনের নিজ উদ্যোগে ৫০০০ হাজার পিস হ্যান্ডসেনিটাইজার তৈরী করা হয়েছে। শিগগিরই নগরীর দুঃস্থ মানুষের কাছে এসব হ্যান্ড স্যানিটাইজার পৌছে দেয়া হবে।
করোনো ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় এই উদ্যোগের নিয়েছে ক্যারিয়ার ভিশনের এম ডি মোহাম্মদ ফজলে এলাহী ফরহাদ, ক্যারিয়ার ভিষনের ডাইরেক্টর এডভোকেট রাহাত চৌধুরী রনি( এ.পি.পি), ক্যারিয়ার ভিষনের জি এম আবু তৈয়ব।
স্যানিটাইজার তৈরির সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিস্ববিদ্যালয়ের ফরেনসিক বিভাগের ক্যামিস্ট সাইফুদ্দিন চৌধুরী, মোহাম্মদ হোসাইন।
এই উদ্যোগকে সফল করার জন্য সার্বিক সহযোগিতা করেন সাবেক ছাএনেতা মোহাম্মদ সানোয়ার হোসেন নয়ন, জিতু এন্টারপ্রাইজ এম ডি সৈয়দ মাহমুদ ই খোদা, অপু দে প্রমুখ।
ক্যারিয়ার ভিশনের এম ডি মোহাম্মদ ফজলে এলাহী ফরহাদ বলেন, করোনা ভাইরাসে সংক্রমণের হাত থেকে বাঁচতে হ্যান্ডসেনাইটাজার ও হ্যান্ড ওয়াশ ব্যবহারের কোন বিকল্প নেই। বাড়তি চাহিদার কারনে এক ধরনের লোভী ব্যাবসায়ী গুরুত্বপূর্ণ এই জিনিসগুলোর দাম দুই থেকে তিন গুন করার ফলে, গরীব ও অসহায় মানুষ গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো ক্রয় করার সামর্থ্য হারিয়ে ফেলেছে।
একারনে গরীব ও অসহায় মানুষের জন্য ক্যারিয়ার ভিশন চট্টগ্রামের , বস্তিবাসী ও ভাসমান মানুষের মাঝে দেওয়ার জন্য ৫০০০ হাজার হ্যান্ড সেনিটাইজার তৈরী করার কাজ সম্পন্ন করেছে।
আগামীকাল থেকে শহরের বিভিন্ন বস্তি ও অসহায় মানুষের মাঝে এসব সেনিটাইজার বিনামূল্যে বিতরণ করা হবে।
প্রতিষ্টানটির পক্ষ থেকে জানানো হয় চট্টগ্রামের কোন প্রতিষ্ঠান বিনামূল্যে হ্যান্ডসেনিটাইজার বিতরনের উদ্দ্যেগ নিলে ক্যারিয়ার ভিশন ক্যামিস্ট দিয়ে সহযোগিতা করবে।