খুলশীতে চোরচক্রের দুই সদস্য আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২২:৩০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০ ১০৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্রগ্রাম নগরের খুলশীতে সংঘবদ্ধ চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় বিভিন্ন সময়ে চুরি যাওয়া ৪০ টি মোবাইল সেট, ৩টি ল্যাপটপ ও ৫টি ট্যাব উদ্ধার করা হয়।শনিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক চোরচক্রের সদস্যরা হলেন- আকবরশাহ থানার বিশ্বকলোনী এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে নূর মোহাম্মদ রাসেল (২৮) ও সীতাকুণ্ডের জলিল টেক্সটাইল গেট এলাকার মৃত মো. ইব্রাহিমের ছেলে মো. রবিউল হাসান রবি ওরফে রকি (৩০)।খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, চক্রটিকে ধরার জন্যে পুলিশ দীর্ঘদিন ধরে তৎপর ছিল।

এরা ভদ্র মানুষের বেশ ধরে বিভিন্ন বাসা-বাড়িতে যায়। পরে সুযোগ বুঝে বাসা থেকে দামী পণ্য চুরি করে সটকে পড়ে।তিনি আরও বলেন, চক্রের এ দুই সদস্য গতবছর বিচারপতি বোরহান উদ্দিনের মালিকানাধীন ভাড়া বাসায় বসবাসরত জনৈক মেহেদীর বাসায় একই প্রক্রিয়ায় প্রবেশ করে একটি ৪০ ইঞ্চি এলইডি টিভি নিয়ে যায়। যা পরবর্তীতে সিসিটিভিতে ধরা পড়ে। তাদের বিরুদ্ধে চুরির মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খুলশীতে চোরচক্রের দুই সদস্য আটক

আপডেট সময় : ০৭:২২:৩০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০