গাছে মাইক টাঙ্গাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:২২ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে গাছের উপর মাইক টাঙ্গাতে গিয়ে বিদ্যুৎ তারে কেড়ে নিলো এক যুবকের জীবন।

২১ মার্চ (রবিবার) সকালের দিকে পৌরসভার দক্ষিণ জলদি আস্করিয়া এলাকায় এঘটনা ঘটেছে।

স্থানীয় ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, নিহত মুহাম্মদ কাইছার উদ্দিন বাঁশখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ছৈয়্যদ বাহার উল্লাহ পাড়া এলাকার মনজুর আহমদের পুত্র।
পৌরসভার দক্ষিণ আস্করিয়া এলাকায় অবস্থিত হাফেজিয়া দারসুল কুরআন হেফজখানা ও এতিমখানা মাদরাসার বার্ষিক মাহফিল উপলক্ষে সকালে গাছে উঠে মাইক বাঁধতে গিয়ে অসাবধানতা বসত বিদ্যুতের তার জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম নিহত কাইছারের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এব্যাপারে বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,উপজেলার পৌরসভার দক্ষিণ আস্করিয়া এলাকায় একটি মাদরাসার বার্ষিক মাহফিলে মাইক বাঁধতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে কাইছার উদ্দিন নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাছে মাইক টাঙ্গাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৩:৫৮:২২ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১