গুলিবিদ্ধ কক্সবাজার শ্রমিকলীগের সভাপতি জহিরের মৃত্যু চট্টগ্রামে!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি:
গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন কক্সবাজার জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৭ নভেম্বর) দুপুর ১২ টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম হাসপাতালে জহিরুল ইসলামের সাথে থাকা স্বজন কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হোছাইন সিকদার।

এর আগে শুক্রবার (৫ নভেম্বর) রাত ১০ টার দিকে কক্সবাজার লিংকরোডে প্রতিপক্ষের গুলিতে জহিরুল ইসলাম সিকদার ও তার ভাই ঝিলংজা ইউনিয়নের সদস্য প্রার্থী কুদরত উল্লাহ সিকদার (বর্তমান মেম্বার) গুলিবিদ্ধ হয়েছিল। ওই রাতে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় জহিরুল ইসলাম ও কুদরত উল্লাহকে। রোববার (৭ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মারা যান জহিরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গুলিবিদ্ধ কক্সবাজার শ্রমিকলীগের সভাপতি জহিরের মৃত্যু চট্টগ্রামে!

আপডেট সময় : ০৫:১৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১