গৃহবধূকে হত্যা চেস্টা ও কুপিয়ে জখমকারী যুবক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতা,
রাঙ্গামাটি জেলাতে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে এক গৃহবধূকে হত্যা চেষ্টা ও অতর্কিতভাবে কুপিয়ে জখমের ঘটনার সাথে জড়িত ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাক বাংলা আগা পাড়া এলাকার ক্যসুইথুই মারমাকে ২৪ ঘন্টা মধ্যে গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানার পুলিশ।

শনিবার (১৭ এপ্রিল) রাত ১০টা ৩০ মিনিটে একই এলাকার এক গৃহবধূকে অতর্কিতভাবে দাড়ালো দা দিয়ে কোপানোর ঘটনা ঘটে। সে পরিপ্রেক্ষিত ঐ ব্যক্তির বিরুদ্ধে ভিকটিম পরিবার বাদী হয়ে রবিবার (১৮ এপ্রিল) চন্দ্রঘোনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৩/ ১৮/০৪/২০২১ ধারা, ৩৪১, ৩০৭.৩২৩.৩২৪.৩২৬.৩৭৯.৫০৬/২।

বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা জানান, ঐ এলাকার স্থানীয় যুবক ক্যসুইথুই মারমা গৃহবধূকে একা পেয়ে অতর্কিতভাবে দাঁড়ালো দা দিয়ে কুপাতে থাকলে সে আত্মচিৎকার করলে গৃহবধূর হাতে থাকা মোবাইল চিনিয়ে নেয় এবং ধারালো ছুরি দিয়ে এলোপাথারি কুপিয়ে মাথা, গলা, হাতে পায়ে যখম করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। অভিযুক্ত ক্যসুইথুই মারমা একই এলাকার রেগ্যা মারমার ছেলে।

চন্দ্রঘোনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে জানান, গৃহবধূর পরিবারের পক্ষ হতে অভিযুক্ত ক্যসুইথুইকে আসামি করে চন্দ্রঘোনা থানায় একটি মামলা দায়ের করেন। ওসি জানান, আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। রাঙ্গামাটি কোর্ট আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গৃহবধূকে হত্যা চেস্টা ও কুপিয়ে জখমকারী যুবক আটক

আপডেট সময় : ০৬:৩১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১