ঘুমধুম সীমান্তে ১লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০ ৪৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কায়সার হামিদ মানিক, উখিয়া:
কক্সবাজারের উখিয়ার পার্শবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (১৭আগষ্ট) কক্সবাজার ৩৪ বিজিবি’র নিয়ন্ত্রিত রেজু আমতলী বিওপিথর সদস্যদের অভিযানে পরিত্যাক্ত এসব ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ৩৪ বিজিবি’র উপ-পরিচালক মো. তাজমিলুর ইসলাম জানান, কতিপয় ইয়াবা কারবারিরা বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন সংবাদের ভিত্তিতে রেজু আমতলী বিওপি সদস্যরা আমতলী মসজিদের পার্শ্বে পাহাড়ের ঢালুতে অবস্থান নেয়।

বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে।

বিজিবিও ৮ রাউন্ড পাল্টা গুলি করলে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে লুঙ্গী মোড়ানো ব্যাগ থেকে ১লাখ ৪০হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঘুমধুম সীমান্তে ১লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০৩:১৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০