Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চকরিয়ায় আগুন সন্ত্রাসে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে রেজাউল করিম

চকরিয়ায় আগুন সন্ত্রাসে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে রেজাউল করিম

চকরিয়ায় আগুন সন্ত্রাসে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে রেজাউল করিম

ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার:
কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরি নদীতে জেগে উঠা চর দখলে নিতে ভুমিদস্যু কতৃক আগুন সন্ত্রাসে নির্মমতার স্বীকার পরিবার গুলোর মাঝে দেখা করে সমবেদনা এবং খাদ্য সামগ্রী বিতরন করেন জননেতা রেজাউল করিম ।

শুক্রবার (২২ মে) দুপুরে ক্ষতিগ্রস্ত এই পরিবাররের পাশে গিয়ে দাড়ালেন তিনি। ঘটনার দিন থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের নিয়মিত খোঁজখবর নিচ্ছিলেন ককক্সবাজার জেলা আওয়ামীলীগ এর সহসভাপতি, ৯০ এর ছাত্রনেতা ও চকরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান রেজাউল করিম।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ভোররাতে চকরিয়া উপজেলার মাতামুহুরি নদীর তীরে জেগে উঠা চর দখলে নিতে ভূমিদস্যু সন্ত্রাসীরা উক্ত এলাকায় বসবাসরত মানুষের বসতবাড়িতে আগুন দেয়। উক্ত ঘটনায় ২৬ পরিবার সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় ও একজন নারী নিহত হয়।

করোনা ভাইরাসের মহামারীর ত্রাণ সামগ্রী উপহার ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকায় আবেগাপ্লুত পরিবার গুলো কান্নায় ভেঙ্গে পড়েন। উক্ত ৩০ পরিবারের পাশাপাশি কর্মহীন ৭০ পরিবারকেও ত্রাণ সামগ্রী উপহার দেন তিনি।

ত্রাণ সামগ্রী উপহার দেওয়ার বিষয়ে জানতে চাইলে কক্সবাজার জেলা আওয়ামিলীগ এর সহ সভাপতি রেজাউল করিম জানান, বিশ্বের এই ক্রান্তিলগ্নে যে বা যারা এসব সন্ত্রাসী কর্মকান্ড করেছে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ভাবে বসতি নির্মানে সরকারি সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, কক্সবাজার চকরিয়া উপজেলার মানুষের পাশে সারাজীবন ছিলেন আছেন এবং থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here