Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামের নেতৃবৃন্দের সঙ্গে জরুরি বৈঠকে ওবায়দুল কাদের

চট্টগ্রামের নেতৃবৃন্দের সঙ্গে জরুরি বৈঠকে ওবায়দুল কাদের

চট্টগ্রামের নেতৃবৃন্দের সঙ্গে জরুরি বৈঠকে ওবায়দুল কাদের
চট্টগ্রাম ট্রিবিউন

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্কঃ
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চট্টগ্রামের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (৮ মার্চ) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আ.লীগ সাধারণ সম্পাদকের বৈঠক শুরু হয়েছে।

চসিক নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে নগরীর কেসিডে রোডের অস্থায়ী কার্যালয়ে নগর আ.লীগের বর্ধিত সভা ডাকা হলেও দুপুরে চট্টগ্রামের সিনিয়র নেতাদের সঙ্গে চট্টগ্রাম সার্কিট হাউজে বৈঠক বসেছেন দলের নীতি নির্ধারকরা।

বৈঠকে আরও আছেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ অন্যান্য নেতারা।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here