চট্টগ্রামের মেয়র মনোনয়নের ভার শেখ হাসিনাকে দিল নগর আওয়ামী লীগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩১:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০ ২২৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ট্রিবিউন

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রামঃ
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পছন্দের কোনও প্রার্থী নেই। দলীয় সভানেত্রী শেখ হাসিনা যাকেই প্রার্থী ঘোষণা করেন তার জন্যই সবাই কাজ করবেন বলে ঐক্যমতে পৌঁছেছেন নগর আওয়ামী লীগের নেতারা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর রীমা কনভেনশন সেন্টারে দলের বিশেষ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার অন্যান্য এজেন্ডা নিয়ে আলোচনা হলেও মেয়র নির্বাচন নিয়ে তেমন কোনও আলোচনা হয়নি বলে সভা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।সভায় আরো জনানো হয়, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ থেকে অংশ নিতে আগ্রহী মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদের প্রার্থীদের ধানমন্ডির দলীয় সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে। এছাড়া চট্টগ্রাম-৮ আসনে নৌকার প্রার্থী মোসলেম উদ্দিন আহমদকে বিজয়ী করায় তিনি বর্ধিত সভায় উপস্থিত থেকে নিজেই সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।

আর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনেও নগর আওয়ামী লীগের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল, সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দিন, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, সহ সভাপতি খোরশেদ আলম সুজন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী, অর্থ সম্পাদক আবদুচ ছালামসহ সম্পাদকমণ্ডলীর সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামের মেয়র মনোনয়নের ভার শেখ হাসিনাকে দিল নগর আওয়ামী লীগ

আপডেট সময় : ০৬:৩১:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০