চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় আল্লামা শফীর নামাজে জানাজা কাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর নামাজে জানাজা আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। এরপর তার দীর্ঘদিনের কর্মস্থল হাটহাজারী মাদ্রাসার উত্তর বাইতুল আতিক জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।ঢাকার জামিয়া ফরিদাবাদ মাদ্রাসায় হেফাজত আমিরকে গোসল ও কাফন পরিয়ে আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আনুমানিক রাত সাড়ে ১০টায় হাটহাজারীর উদ্দেশ্যে রওনা দেয়া হবে।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বেচ্ছায় মাদ্রাসার মহাপরিচালকের পদত্যাগ করেন আল্লামা শফী। পরে মজলিসে শুরা কমিটি বৈঠকে তাকে মাদ্রাসার উপদেষ্টা (ছদরে মুহতামিম) নিয়োগ দেয়া হয়। ওইদিনই ছাত্র বিক্ষোভের মুখে অবরুদ্ধ অবস্থায় অসুস্থ হয়ে পড়েন আল্লামা শাহ আহমদ শফী। মাদ্রাসার দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার পর বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি এম্বুলেন্সে করে তাকে চট্টগ্রাম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এয়ার এম্বুলেন্সে আজ শুক্রবার বিকেলে ঢাকায় নিয়ে গিয়ে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মৃত্যুবরণ করেন কওমি মাদ্রাসার অভিভাবকখ্যাত এই আলেম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় আল্লামা শফীর নামাজে জানাজা কাল

আপডেট সময় : ১০:২৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০