চট্টগ্রামে অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ আরও ৩ করোনা রোগী শনাক্ত
- আপডেট সময় : ১০:০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০ ২১৯৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক,
আজ শুক্রবার রাতে ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে এই তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
শুক্রবার বিআইটিআইডিতে ১৬১ টি নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ফলাফল পজেটিভ আসে চারজনের। এর মধ্যে তিনজন নতুন করোনা রোগী। আক্রান্তদের মধ্যে লোহাগাড়া উপজেলার পদুয়ার বাসেক পাড়ার ৫১ বছরের ব্যক্তি আছেন, তিনি সহকারী স্বাস্থ্য পরিদর্শক হিসেবে সাতকানিয়ায় কর্মরত রয়েছেন।
আক্রান্ত বাকি দুইজন, রাহাত্তারপুল আমিন আলী রোডের ৩৪ বছরের নারী এবং সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইএইচ) চিকিৎসাধীন ৫৫ বছর বয়সী ব্যক্তি।
সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসাধীন উক্ত রোগী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট বলে জানান সিভিল সার্জন।
সব মিলিয়ে নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৩ জনে। এর বাইরে দুজন অন্য জেলায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এসে চিকিৎসা নিচ্ছেন।।
চট্টগ্রামে আক্রান্তের মধ্যে চট্টগ্রাম নগরের ৪৪ জন, সাতকানিয়ার ১৫ জন, লোহাগাড়ার একজন সীতাকুণ্ডের ৩ জন, বোয়ালখালীর ২ জন, পটিয়ার ২ জন, আনোয়ারার ১ জন, চন্দনাইশের ১ জন, ফটিকছড়ির ১ জন ও মিরসরাইয়ের ২ জন রয়েছেন।
চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে ৬ জন ইতিমধ্যে মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১৭ জন।










