চট্টগ্রামে অস্ত্রসহ কিশোর গ্যাং লিডার “ভিখারি শাহেদ”গ্রেফতার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১ ৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতা,
চট্টগ্রামের ডবলমুরিং থানার তালিকাভুক্ত সন্ত্রাসী, গ্যাং লিডার ও শীর্ষ মাদক ব্যবসায়ী মো. শাহেদ ওরফে ভিখারি শাহেদকে (২৫) অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ।

রোববার (১৩ জুন) নগরীর আগ্রাবাদ পানওয়ালা পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি এলজি , এক রাউন্ড কার্তুজ ও ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।

ডবলমুরিং থানার সূত্রে জানা যায়, শাহেদ ডবলমুরিং থানার শীর্ষ মাদক ব্যবসায়ী। কিশোরদের নিয়ে তার একটি গ্যাংও রয়েছে। বিভিন্নস্থান থেকে মাদক এনে আগ্রাবাদ এলাকায় এই মাদক বিক্রির জন্য তার আলাদা ১২ থেকে ১৪ জনের দল আছে তার। কেউ তার বিরুদ্ধে বা মাদকের বিরুদ্ধে কথা বললে কিশোর গ্যাং লেলিয়ে দেয়।

তার দলের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে। সর্বশেষ বেপারিপাড়া এলাকায় মাদক বিরোধী কমিটি করায় কমিটির সদস্যদের উপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় ভিখারি বাহিনী। এতে ২ জন মারাত্মকভাবে আহত হয়।
একই সঙ্গে তারা ছিনতাইয়ের কাজেও জড়িত রয়েছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, শীর্ষ সন্ত্রাসী শাহেদ মাদক কাজ চালানোর জন্য কয়েকটি বাহিনী গড়ে তুলেছে। তার কয়েকজন বান্ধবী মানুষের সাথে প্রেমের সম্পর্ক করে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেয়। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। গোপন সংবাদে তার পর অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে অস্ত্রসহ কিশোর গ্যাং লিডার “ভিখারি শাহেদ”গ্রেফতার!

আপডেট সময় : ০৭:১৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১