চট্টগ্রামে আজকে করোনা রোগী শনাক্ত হয়নি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ ১২২১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
আজ বৃহস্পতিবার রাতে ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে এই তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
বৃহস্পতিবার বিআইটিআইডিতে ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে লক্ষ্মীপুরের একজনের করোনা রোগ শনাক্ত হয়েছে। চট্টগ্রামের কারও করোনা ধরা পড়েনি।
বিআইটিআইডিতে এখন পর্যন্ত ২০৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে এ পর্যন্ত ৭৭ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় আক্রান্ত হয়েছেন মোট ৪৩। আক্রান্ত অন্যরা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার।
এ ছাড়া চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে পাঁচজন ইতিমধ্যে মারা গেছেন। আর সুস্থ হয়েছেন অন্তত ১০ জন।










