চট্টগ্রামে “আধুনিক সুইপিং ট্রাক” চালু করলো প্রশাসক সুজন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০ ১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম নগরীকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে আধুনিক সুইপিং ট্রাকের কার্যক্রম উদ্বোধন করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক মােহাম্মদ খােরশেদ আলম সুজন। আজ বুধবার সকালে নগরের জিইসি মােড় ও দেওয়ানহাট মােড়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় প্রশাসক খােরশেদ আলম সুজন বলেন, চট্টগ্রাম নগরীকে বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তােলার অংশ হসেবে এই কার্যক্রম শুরু করেছি। সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা কাজে প্রায় ৩ হাজার সেবক প্রতিদিন কাজ করে। সময়ের সাথে তাল মিলিয়ে পরিচ্ছন্নতা কাজ আরো ত্বরান্বিত করতে পুরনাে পদ্ধতিতে বর্জ্য সংগ্রহ কার্যক্রমের সাথে যুক্ত হলাে এই আধুনিক সুইপিং ট্রাক।

তিনি বলেন, নতুন এ যন্ত্রের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার নতুনমাত্রা যােগ হবে এবং এ পরিচ্ছন্ন কাজের প্রসারতা বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্থানীয় সরকার মন্ত্রণালয় চসিককে ৩টি আধুনিক ভ্যাকুয়াম টাইপ রােড সুইপার ট্রাক উপহার দিয়েছে। ২০ জন পরিচ্ছন্ন কর্মী এক সাথে যে কাজ করতে পারবে, তার চেয়েও বেশি পরিচ্ছন্নতা কাজ করার সক্ষমতা রাখে এক একটি ট্রাক।

সুজন বলেন, ইতালী থেকে আনা এক একটি ট্রাক দিয়ে অন্তত ১২ কি.মি. রাস্তা পরিস্কার করতে পারবে। ট্রাকের যন্ত্রটি মুহূর্তের মধ্যে রাস্তার ধুলােবালি-বর্জ্য পাইপ দিয়ে তুলে নিবে। এর সঙ্গে আলাদা পানির ট্যাংকও যুক্ত আছে। প্রয়ােজনে পানি ছিটিয়ে রাস্তা পরিস্কার করা যাবে। আবর্জনা সংগ্রহের পর সুবিধাজনক স্থানে তা আনলােড করবে। আবর্জনা আনলােডের পর গাড়ির পানি গাড়িটি ধুয়ে ফেলার সুযােগও রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী জয়সেন বড়ুয়া, মির্জা ফজলুল কাদের, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মােরশেদুল আলম চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে “আধুনিক সুইপিং ট্রাক” চালু করলো প্রশাসক সুজন

আপডেট সময় : ০৭:৩৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০