চট্টগ্রামে আরও ১০৬ জনের দেহে করোনা শনাক্ত, মৃত্যু ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৮৫৫ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১০৬ জন; নতুন শনাক্তদের মধ্যে ৯৪ জন নগরের ও ১২ জন উপজেলার বাসিন্দা।

বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৪ হাজার ১৭৫ জনের মধ্যে ১৮ হাজার ১০০ জন নগরের ও ৬ হাজার ৭৫ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩১৭ জন; এর মধ্যে ২২৩ জন নগরের ও ৯৪ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৭০ জনের নমুনা পরীক্ষায় ৪০ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২২১ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের ও সিভাসুতে ৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা মিলেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৯৬ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

ইমপেরিয়াল হাসপাতালে ৬৬ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের, শেভরণে ১২৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১২ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চট্টগ্রামে আরও ১০৬ জনের দেহে করোনা শনাক্ত, মৃত্যু ২

আপডেট সময় : ০৯:০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০