চট্টগ্রামে আরও ১০৬ জনের দেহে করোনা শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০ ৯৪৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামে ৬১৬ জনের নমুনা পরীক্ষা করে আরও ১০৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ৬৬ জন নগরের ও ৫১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

রোববার (৭ জুন) দিবাগত রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৮৭ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১৪ জন নগরের ও ২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে রোববার ১৫১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে নগরের ৪১ জনের করোনা পাওয়া গেছে।

এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে রোববার ১৪৮ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ২০ জনের করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে রোববার চট্টগ্রামের ৩০ জনের নমুনা পরীক্ষা করে সাতকানিয়ার তিনজনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৫১ জনের মধ্যে সাতকানিয়ার ১১ জন, আনোয়ারার ২ জন, চন্দনাইশের ৩ জন, পটিয়ার ১৭ জন, রাঙ্গুনিয়ার ৩ জন, রাউজানের ৯ জন ও সীতাকুণ্ডের ৩ জনের করোনা মিলেছে।

চট্টগ্রামে এ পর্যন্ত ৪ হাজার ৬৮ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৯৮ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে আরও ১০৬ জনের দেহে করোনা শনাক্ত

আপডেট সময় : ০১:০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০