চট্টগ্রামে আরও ১০৭ জনের দেহে করোনা শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০ ৫৮৩ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের প্রতীকী ছবি

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতা,
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১০৭ জন; এর মধ্যে ৮০ জন নগরের ও ২৭ জন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে ১১ হাজার ৫৯৭ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে; এর মধ্যে ৮ হাজার ৯৪ জন নগরের ও ৩ হাজার ৫০৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২১৬ জন; এর মধ্যে ১৫৩ জন নগরের ও ৬৩ জন উপজেলার বাসিন্দা।

সোমবার (১৩ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪১ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে নগরের ১৫ জন ও বিভিন্ন উপজেলার ১৫ জন আছেন।

রোববার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৪২ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১১ জন নগরের ও ৪ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে রোববার ৯৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা মিলেছে; এর মধ্যে ২৯ জন নগরের ও ৫ জন উপজেলার বাসিন্দা।

রোববার চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাব ও শেভরণ ল্যাবে চট্টগ্রামের কারও নমুনা পরীক্ষা হয়েছে- এমন তথ্য পায়নি সিভিল সার্জন অফিস।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২১ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে চট্টগ্রামের ১৯৪ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২৫ জন ও উপজেলার ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ২৭ জনের মধ্যে লোহাগাড়ার ২, আনোয়ারার ৪, বোয়ালখালীর ১, রাঙ্গুনিয়ার ৩, রাউজানের ৫, ফটিকছড়ির ১, হাটহাজারীর ৭, মিরসরাইয়ের ৩ ও সীতাকুণ্ডের ১ জন আছেন।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৪২ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৩৯৭ জন করোনা রোগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে আরও ১০৭ জনের দেহে করোনা শনাক্ত

আপডেট সময় : ১০:১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০