চট্টগ্রামে আরও ১২৪ জনের দেহে করোনা শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১ ২ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের প্রতীকী ছবি

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২৬১ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১২৪ জন; নতুন শনাক্তদের মধ্যে ১০৮ জন নগরের ও ১৬ জন উপজেলার বাসিন্দা।

আজ শনিবার (৮ জানুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৩১ হাজার ৩৩৬ জনের মধ্যে ২৪ হাজার ৩১৭ জন নগরের ও ৭ হাজার ১৯ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৬০ জন; এর মধ্যে ২৫৭ জন নগরের ও ১০৩ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২৩ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬৫১ জনের নমুনা পরীক্ষায় ৩০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৬৮ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা পাওয়া যায়নি।

ইমপেরিয়াল হাসপাতালে ৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের ও শেভরণে ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৫ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে আরও ১২৪ জনের দেহে করোনা শনাক্ত

আপডেট সময় : ১০:০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১