চট্টগ্রামে আরও ১৫৭ জনের করোনা শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০ ৩৬১ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের প্রতীকী ছবি

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৮৪২ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৫৭ জন; এর মধ্যে ১০৬ জন নগরের ও ৫১ জন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে ১৩ হাজার ৫০৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে; এর মধ্যে ৯ হাজার ৪০১ জন নগরের ও ৪ হাজার ১০২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২২৭ জন; এর মধ্যে ১৬০ জন নগরের ও ৬৭ জন উপজেলার বাসিন্দা।

শুক্রবার (২৪ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬০ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে নগরের ১৮ জন ও বিভিন্ন উপজেলার ২৮ জন আছেন।

বৃহস্পতিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৩৮ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ২৬ জন নগরের ও ৫ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে বৃহস্পতিবার ১৬৭ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা মিলেছে; এর মধ্যে ২১ জন নগরের ও ৫ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ৬৫ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের দেহে করোনার জীবাণু মিলেছে; এর মধ্যে ১ জন নগরের ও ৫ জন উপজেলার।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে বৃহস্পতিবার চট্টগ্রামের ২১ জনের নমুনায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩১ জনের নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৭ জন নগরের ও ২ জন উপজেলার বাসিন্দা।

শেভরণ ল্যাবে ৬০ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে; এর মধ্যে ১৩ জন নগরের ও ২ জন উপজেলার।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৫১ জনের মধ্যে সাতকানিয়ার ২, বাঁশখালীর ২, চন্দনাইশের ১, পটিয়ার ১, বোয়ালখালীর ২, রাঙ্গুনিয়ার ৪, রাউজানের ১১, ফটিকছড়ির ১২, হাটহাজারীর ৯, সীতাকুণ্ডের ২ ও মিরসরাইয়ের ৫ জন আছেন।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৫২ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৭৯২ জন করোনা রোগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে আরও ১৫৭ জনের করোনা শনাক্ত

আপডেট সময় : ১০:২৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০