চট্টগ্রামে আরও ১৬২ জনের করোনা শনাক্ত, পরীক্ষা কমে অর্ধেক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০ ৫৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা ফের প্রায় অর্ধেকে নেমে এসেছে। গত ২৪ ঘন্টায় ৭টি ল্যাব মিলে নমুনা পরীক্ষা হয়েছে মাত্র ৭৮১টি। এর আগের দিন বুধবার নমুনা পরীক্ষা হয় ১২৬৫টি, মঙ্গলবার পরীক্ষা হয় ১৪৭১টি, সোমবার পরীক্ষা হয় ১৩৬০টি নমুনা।

এর আগে গত জুন মাসের শেষ নাগাদ করোনাভাইরাস পরীক্ষার কিটের স্বল্পতার কারণে চট্টগ্রামে পরীক্ষার সংখ্যা প্রায় অর্ধেকে নেমে আসে। এখন যদিও কিট স্বল্পতা নেই। তাছাড়া নমুনার জট এখনও আছে। এরপরও কী কারণে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা কম হয়েছে তা স্পষ্ট জানাতে পারেনি সিভিল সার্জন কার্যালয়।

এদিকে গত ২৪ ঘন্টায় ৭৮১ জনের নমুনা পরীক্ষা করে ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছে; এর মধ্যে ১১৭ জন নগরের ও ৪৫ জন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে ১১ হাজার ১৯৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে; এর মধ্যে ৭ হাজার ৭৯৫ জন নগরের ও ৩ হাজার ৩৯৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় চট্টগ্রাম নগরে ২ জন ও উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২১৩ জন; এর মধ্যে ১৫২ জন নগরের ও ৬১ জন উপজেলার বাসিন্দা।

শুক্রবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬২ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে নগরের ১৬ জন ও বিভিন্ন উপজেলার ১৭ জন আছেন।

বৃহস্পতিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৮১ জনের নমুনা পরীক্ষায় ২৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১২ জন নগরের ও ১৬ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে বৃহস্পতিবার ১৩২ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা মিলেছে; এর মধ্যে ২৩ জন নগরের ও ২ জন বিভিন্ন উপজেলার।

এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে বৃহস্পতিবার ৭৭ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ১৬ জনের করোনা মিলেছে। এর মধ্যে ১২ জন নগরের ও ৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে বৃহস্পতিবার চট্টগ্রামের একজনের নমুনা পরীক্ষা করে তার করোনা শনাক্ত হয়নি।

অন্যদিকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৪৫ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে; এর মধ্যে নগরের ২৮ জন ও উপজেলার ৩ জন আছেন।

শেভরণ ল্যাবে ৮৮ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৬ জন নগরের ও ৩ জন উপজেলার বাসিন্দা।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৪৫ জনের মধ্যে বাঁশখালীর ৪, আনোয়ারার ১, চন্দনাইশের ১, পটিয়ার ১, রাঙ্গুনিয়ার ২, রাউজানের ৭, ফটিকছড়ির ৪, হাটহাজারীর ১৪, সন্দ্বীপের ২, মিরসরাইয়ের ৬ ও সীতাকুণ্ডের ৩ জন আছেন।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১৬ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৩৪০ জন করোনা রোগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে আরও ১৬২ জনের করোনা শনাক্ত, পরীক্ষা কমে অর্ধেক

আপডেট সময় : ১০:৪৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০