চট্টগ্রামে আরও ১৬৭ জনের করোনা শনাক্ত, মোট শনাক্ত ১১৭৬৪ জন
- আপডেট সময় : ১০:২৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০ ৫৩৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি,
টানা দুইদিন করোনায় মৃত্যুমুক্ত থাকতে পেরেছে চট্টগ্রাম। গত ২৪ ঘণ্টা ও এর আগের ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে গত ২৪ ঘন্টায় ৮৫৬ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৬৭ জন; এর মধ্যে ৯৬ জন নগরের ও ৭১ জন বিভিন্ন উপজেলার।
এ নিয়ে চট্টগ্রামে ১১ হাজার ৭৬৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে; এর মধ্যে ৮ হাজার ১৯০ জন নগরের ও ৩ হাজার ৫৭৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২১৬ জন; এর মধ্যে ১৫৩ জন নগরের ও ৬৩ জন উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে নগরের ১১ জন ও বিভিন্ন উপজেলার ২৯ জন আছেন।
সোমবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৯২ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১২ জন নগরের ও ১১ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে সোমবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা মিলেছে; এর মধ্যে ২০ জন নগরের ও ৫ জন উপজেলার বাসিন্দা।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৮ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে চট্টগ্রামের ২৬৭ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের দেহে করোনা মিলেছে; এর মধ্যে নগরের ২৯ জন ও উপজেলার ১৫ জন আছেন।
শেভরণ ল্যাবে ১১৪ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে; তাদের মধ্যে ২৪ জন নগরের ও উপজেলার ৭ জন।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৭১ জনের মধ্যে সাতকানিয়ার ১, বাঁশখালীর ১, আনোয়ারার ৫, চন্দনাইশের ১৩, পটিয়ার ৪, বোয়ালখালীর ৫, রাঙ্গুনিয়ার ২, রাউজানের ১৫, ফটিকছড়ির ১২, হাটহাজারীর ৭, সন্দ্বীপের ২, মিরসরাইয়ের ২ ও সীতাকুণ্ডের ২ জন আছেন।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১৭ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৪১৪ জন করোনা রোগী।










