চট্টগ্রামে আরও ১৭৩ জনের করোনা শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০ ৫৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৮৬৯ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৭৩ জন; এর মধ্যে ১০৭ জন নগরের ও ৬৬ জন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে ১২ হাজার ৯২৭ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে; এর মধ্যে ৮ হাজার ৯৯৯ জন নগরের ও ৩ হাজার ৯২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কেউ মারা যাননি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২২৩ জন; এর মধ্যে ১৫৭ জন নগরের ও ৬৬ জন উপজেলার বাসিন্দা।

সোমবার (২০ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭৪ জনের নমুনা পরীক্ষা করে ৫১ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে নগরের ২২ জন ও বিভিন্ন উপজেলার ২৯ জন আছেন।

রোববার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১১৬ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১১ জন নগরের ও ৪ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে রোববার ২০৭ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা মিলেছে; এর মধ্যে ২৬ জন নগরের ও ৬ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে রোববার নমুনা পরীক্ষা হয়নি। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৬ জনের নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৭১ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৪ জন নগরের ও ১৯ জন উপজেলার বাসিন্দা।

শেভরণ ল্যাবে ৮৫ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে; এর মধ্যে ২৪ জন নগরের ও ৮ জন উপজেলার।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৬৬ জনের মধ্যে সাতকানিয়ার ২, আনোয়ারার ৪, চন্দনাইশের ৪, পটিয়ার ৪, রাঙ্গুনিয়ার ৩, রাউজানের ১৬, ফটিকছড়ির ৭, হাটহাজারীর ১৯, সীতাকুণ্ডের ১, মিরসরাইয়ের ৪ ও সন্দ্বীপের ২ জন আছেন।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৩২ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৫৮৪ জন করোনা রোগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে আরও ১৭৩ জনের করোনা শনাক্ত

আপডেট সময় : ০৮:৪৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০