চট্টগ্রামে আরও ১৮৮ জনের দেহে করোনা শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২৯২ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৮৮ জন; নতুন শনাক্তদের মধ্যে ১৬০ জন নগরের ও ২৮ জন উপজেলার বাসিন্দা।

শনিবার (২৮ নভেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৪ হাজার ৭৯২ জনের মধ্যে ১৮ হাজার ৬২০ জন নগরের ও ৬ হাজার ১৭২ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩১৮ জন; এর মধ্যে ২২৩ জন নগরের ও ৯৫ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১৫ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬৪৭ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৩৬৪ জনের নমুনা পরীক্ষা করে ৫৮ জনের করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১২ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

ইমপেরিয়াল হাসপাতালে ৮৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের, শেভরণে ৪০ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩০ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা ধরা পড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চট্টগ্রামে আরও ১৮৮ জনের দেহে করোনা শনাক্ত

আপডেট সময় : ১১:৩৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০