চট্টগ্রামে আরও ১৯২ জনের করোনা শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০ ৫৬৪ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের প্রতীকী ছবি

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৯৯ জনের নমুনা পরীক্ষা করে ১৯২ জনের করোনা শনাক্ত হয়েছে; এর মধ্যে ১৫৮ জন নগরের ও ৩৪ জন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে ১১ হাজার ৩৮৫ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে; এর মধ্যে ৭ হাজার ৯৫৩ জন নগরের ও ৩ হাজার ৪৩২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় চট্টগ্রাম নগরে একজন ও উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২১৪ জন; এর মধ্যে ১৫২ জন নগরের ও ৬২ জন উপজেলার বাসিন্দা।

শনিবার (১১ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে নগরের ২৬ জন ও বিভিন্ন উপজেলার ১৯ জন আছেন।

শুক্রবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২২৭ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ২১ জন নগরের ও ৪ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে শুক্রবার ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা মিলেছে; সবাই নগরের।

এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে শুক্রবার ১২২ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ১০ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৯ জন নগরের ও একজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে শুক্রবার চট্টগ্রামের ১৮ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৭৫ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে; এর মধ্যে নগরের ৩৬ জন ও উপজেলার ৩ জন আছেন।

শেভরণ ল্যাবে ১৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৫২ জন নগরের ও ৬ জন উপজেলার বাসিন্দা।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৩৪ জনের মধ্যে সাতকানিয়ার ১ জন, বাঁশখালীর ৩, রাঙ্গুনিয়ার ১, রাউজানের ৫, ফটিকছড়ির ৩, হাটহাজারীর ১৩, মিরসরাইয়ের ৫ ও সীতাকুণ্ডের ৩ জন আছেন।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৫ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৩১৮ জন করোনা রোগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে আরও ১৯২ জনের করোনা শনাক্ত

আপডেট সময় : ০১:৪১:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০