চট্টগ্রামে আরও ১৯৯ জনের দেহে করোনা শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০ ৩ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের প্রতীকী ছবি

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৬৮৪ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৯৯ জন; নতুন শনাক্তদের মধ্যে ১৭৮ জন নগরের ও ২১ জন উপজেলার বাসিন্দা।

আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৫ হাজার ১৫৯ জনের মধ্যে ১৯ হাজার ৩২৯ জন নগরের ও ৬ হাজার ২৩৪ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় কারও মৃত্যু হওয়ার খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩১৯ জন; এর মধ্যে ২২৪ জন নগরের ও ৯৫ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০৮ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৯৪৭ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জনের ও চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৮২ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮৪ জনের নমুনা পরীক্ষা করে একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

ইমপেরিয়াল হাসপাতালে ৬৮ জনের নমুনার মধ্যে ২৩ জনের ও শেভরণে ৯২ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩১ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা ধরা পড়েছে।

জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৬ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, মানুষ সচেতন হচ্ছে না। যার কারণে করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। শনাক্তের হার গত কয়েক দিন ধরেই বাড়ছে। স্বাস্থ্যবিধি মানায় সর্বোচ্চ জোর দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে আরও ১৯৯ জনের দেহে করোনা শনাক্ত

আপডেট সময় : ১০:২০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০