চট্টগ্রামে আরও ২৫৯ জনের করোনা শনাক্ত, একদিনে ৬ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০ ৫১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে ২৫৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নতুন শনাক্তদের মধ্যে ১৭৬ জন নগরের ও ৮৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ নিয়ে চট্টগ্রামে ১১ হাজার ৩১ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে; এর মধ্যে ৭ হাজার ৬৭৮ জন নগরের ও ৩ হাজার ৩৫৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় চট্টগ্রাম নগরে ৫ জন ও উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২১০ জন; এর মধ্যে ১৫০ জন নগরের ও ৬০ জন উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭০ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে নগরের ১১ জন ও বিভিন্ন উপজেলার ২৮ জন আছেন।

বুধবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৭৬ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১৪ জন নগরের ও ২৪ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে বুধবার ২৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৪২ করোনা মিলেছে; এর মধ্যে ৩৬ জন নগরের ও ৬ জন বিভিন্ন উপজেলার।

এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে বুধবার ২০৬ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ২৮ জনের করোনা মিলেছে। এর মধ্যে ২১ জন নগরের ও ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে বুধবার চট্টগ্রামের কারও নমুনা পরীক্ষা হয়নি।

অন্যদিকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩২ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে; এর মধ্যে নগরের ৩১ জন ও উপজেলার ৭ জন আছেন।

শেভরণ ল্যাবে ২৪৪ জনের নমুনা পরীক্ষা করে ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৬৩ জন নগরের ও ১১ জন উপজেলার বাসিন্দা।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৮৩ জনের মধ্যে লোহাগাড়ার ৪, সাতকানিয়ার ৬, বাঁশখালীর ৩, চন্দনাইশের ৮, পটিয়ার ৫, বোয়ালখালীর ২, রাঙ্গুনিয়ার ৪, রাউজানের ১৭, ফটিকছড়ির ৪, হাটহাজারীর ২০, মিরসরাইয়ের ৬ ও সীতাকুণ্ডের ৪ জন আছেন।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১৮ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৩২৪ জন করোনা রোগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে আরও ২৫৯ জনের করোনা শনাক্ত, একদিনে ৬ জনের মৃত্যু

আপডেট সময় : ১০:৩৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০