Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে আরও ২৯৭ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ২৯৭ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ২৯৭ জনের করোনা শনাক্ত
করোনা ভাইরাসের প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামে একদিনে ১ হাজার ৩৬০ জনের নমুনা পরীক্ষা করে ২৯৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নতুন শনাক্তদের মধ্যে ২২৯ জন নগরের ও ৬৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ নিয়ে চট্টগ্রামে ১০ হাজার ৪৭৭ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে; এর মধ্যে ৭ হাজার ২৮৬ জন নগরের ও ৩ হাজার ১৯১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় চট্টগ্রাম নগরে দুইজন ও উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ১৯৮ জন; এর মধ্যে ১৪০ জন নগরের ও ৫৮ জন উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করে তিনি বলেন, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২০১ জনের নমুনা পরীক্ষা করে ৫১ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে নগরের ২৭ জন ও বিভিন্ন উপজেলার ২৪ জন আছেন।

সোমবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৭৬ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ৯ জন নগরের ও ৬ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে সোমবার ৫১৫ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১১১ করোনা মিলেছে; এর মধ্যে ৯৪ জন নগরের ও ১৭ জন বিভিন্ন উপজেলার।

এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে সোমবার ২০৫ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ৪৪ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৩৫ জন নগরের ও ৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে সোমবার চট্টগ্রামের কারও নমুনা পরীক্ষা হয়নি।

অন্যদিকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫৯ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে; এর মধ্যে নগরের ৩৫ জন ও উপজেলার ৭ জন আছেন।

শেভরণ ল্যাবে ১০৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৯ জন নগরের ও ৫ জন উপজেলার বাসিন্দা।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৬৮ জনের মধ্যে লোহাগাড়ার ৩, সাতকানিয়ার ২, বাঁশখালীর ৬, চন্দনাইশের ১, পটিয়ার ৬, বোয়ালখালীর ৩, রাঙ্গুনিয়ার ৩, রাউজানের ১৩, ফটিকছড়ির ৫, হাটহাজারীর ২০, মিরসরাইয়ের ২ ও সীতাকুণ্ডের ৪ জন আছেন।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৪৯ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ২৬৫ জন করোনা রোগী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here