Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে আরও ৩৯ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ৩৯ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ৩৯ জনের করোনা শনাক্ত

চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৩৯৬ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩৯ জন; এর মধ্যে ৩৭ জন নগরের ও ২ জন উপজেলার বাসিন্দা।

আজ রোববার (৪ অক্টোবর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ১৯ হাজার ৪৫ জনের মধ্যে ১৩ হাজার ৬৯৯ জন নগরের ও ৫ হাজার ৩৪৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৯৪ জন; এর মধ্যে ২০১ জন নগরের ও ৯৩ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা মিলেছে।

শেভরণে ৪৭ জনের নমুনার মধ্যে ২০ জন এবং মা ও শিশু হাসপাতালে ৯ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা মিলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here