চট্টগ্রামে আরও ৫ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৩২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০ ৪৭৭০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামে নতুন করে পাঁচজনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে।

বুধবার রাতে ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে এই তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

আজ বুধবার ১০৯টি নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছে বিআইটিআইডি। এর মধ্যে ৫ জন চট্টগ্রামের, বাকি একজন নোয়াখালী সেনবাগের বাসিন্দা। চট্টগ্রামে নতুন আক্রান্তদের মধ্যে আনোয়াোর ৪০ বছরের একজন, পটিয়ার ৪৫ বছরের একজন, নগরের দামপাড়া ২৬ ও ২৫ বছরের দুজন এবং নিমতলা এলাকার ৩০ বছরের একজন রয়েছেন।

বিআইটিআইডিতে এ নিয়ে ১০১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে এ পর্যন্ত ৩৬ জন রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২, নোয়াখালীতে দুজন এবং লক্ষ্মীপুরে দুজন।

এর আগে সাতকানিয়ায় মৃত এক ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়।

চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে তিনজন মারা গেছেন। গত সোমবার ভোররাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা যায় পটিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত ছয় বছরের প্রতিবন্ধী শিশুটি। একইদিন বিকাল ৩টার দিকে জেনারেল হাসপাতালে মারা যান নগরের পাহাড়তলীর সরাইপাড়ার আক্রান্ত এক নারী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে আরও ৫ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৩২

আপডেট সময় : ১০:৩৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০