চট্টগ্রামে আরও ৫ জনের করোনা শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২০ ২৭৪০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,
আজ রোববার রাতে ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে এই তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

রোববার বিআইটিআইডিতে ১৮৩ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ফলাফল পজেটিভ আসে ৭ জনের। এর মধ্যে ৫ জন চট্টগ্রামের, দুইজন নোয়াখালীর।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ৫ জনের মধ্যে একজন ৩৮ বছর বয়সী দামপাড়া পুলিশ লাইন্সের পুরুষ পুলিশ সদস্য, একজন মোহরার ৫৫ বছর বয়সী, একজন ৪৫ বছর বয়সী পুরুষ সাতকানিয়ার পশ্চিম ঢেমশার সিটুয়াপাড়ার, একজন ৩৫ বছর বয়সী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন পাহাড়তলীর বাসিন্দা। ৬২ বছর বয়সী আরেকজন আক্রান্ত রোগী বিআইটিআইডিতে নমুনা দেন। যদিও তিনি সেখানকার চিকিৎসক কিংবা কর্মকর্তা নন।

এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৬ জনে। চট্টগ্রামে আক্রান্তের মধ্যে নগরের ৫৪ জন, সাতকানিয়ার ১৬ জন, লোহাগাড়ার একজন সীতাকুণ্ডের ৩ জন, বোয়ালখালীর ২ জন, পটিয়ার ২ জন, আনোয়ারার ১ জন, চন্দনাইশের ২ জন, সন্দ্বীপের ১ জন, রাঙ্গুনিয়ার ১ জন, ফটিকছড়ির ১ জন ও মিরসরাইয়ের ২ জন রয়েছেন।

চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে ৬ জন ইতিমধ্যে মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ২১ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে আরও ৫ জনের করোনা শনাক্ত

আপডেট সময় : ০৩:১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২০