চট্টগ্রামে আরও ৬৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১ ৪ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের প্রতীকী ছবি

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৫৭৯ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬৩ জন; নতুন শনাক্তদের মধ্যে ৫৬ জন নগরের ও ৭ জন উপজেলার বাসিন্দা।

আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৩৩ হাজার ৭৯০ জনের মধ্যে ২৬ হাজার ৪১৭ জন নগরের ও ৭ হাজার ৩৭৩ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৬৯ জন; এর মধ্যে ২৬৮ জন নগরের ও ১০১ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন বলেছেন, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬৮১ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩৯১ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের ও সিভাসুতে ৪২ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা পাওয়া গেছে।

ইমপেরিয়াল হাসপাতালে ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের ও শেভরণে ২৫৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১২ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা ধরা পড়েছে। আরটিআরএলে ১ জনের নমুনা পরীক্ষা করে তার করোনা মিলেনি।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭০ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে আরও ৬৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত

আপডেট সময় : ১০:২৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১