চট্টগ্রামে আরও ৬৩ জনের দেহে করোনা শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৯৮৬ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬৩ জন। নতুন শনাক্তদের মধ্যে ৫৬ জন নগরের ও ৭ জন উপজেলার বাসিন্দা।

আজ রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ২২ হাজার ৫৪৫ জনের মধ্যে ১৬ হাজার ৭১০ জন নগরের ও ৫ হাজার ৮৩৫ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩১০ জন; এর মধ্যে ২১৬ জন নগরের ও ৯৪ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮ জনের নমুনা পরীক্ষা করে ১০ জন ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৩৯ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৯৩ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা মিলেছে।

শেভরণে ৮০ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২২ জনের নমুনার মধ্যে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) চারজনের নমুনা পরীক্ষায় সবার করোনা ধরা পড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে আরও ৬৩ জনের দেহে করোনা শনাক্ত

আপডেট সময় : ১০:২৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০