চট্টগ্রামে আরও ৭৬ জনের দেহে করোনা শনাক্ত, মোট শনাক্ত ২০২৭৭ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ ২ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের প্রতীকী ছবি

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৯২৩ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭৬ জন। নতুন শনাক্তদের মধ্যে ৫৯ জন নগরের ও ১৭ জন উপজেলার বাসিন্দা।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২০ হাজার ২৭৭ জনের মধ্যে ১৪ হাজার ৭৬২ জন নগরের ও ৫ হাজার ৫১৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩০১ জন; এর মধ্যে ২০৮ জন নগরের ও ৯৩ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬৩ জনের নমুনার পরীক্ষা করে ১৫ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৮৭ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২০৭ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৫১ জনের নমুনার মধ্যে ৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬৯ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের দেহে জীবাণুটি শনাক্ত হয়েছে।

শেভরণে ৬৯ জনের নমুনার মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।মা ও শিশু হাসপাতালে ১১ জনের নমুনার মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩ জনের নমুনা পরীক্ষা করে তাদের প্রত্যেকের করোনা ধরা পড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে আরও ৭৬ জনের দেহে করোনা শনাক্ত, মোট শনাক্ত ২০২৭৭ জন

আপডেট সময় : ০৯:৩৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০