চট্টগ্রামে আরও ৭৮ জনের দেহে করোনা শনাক্ত, মোট শনাক্ত ২০৩৫৫ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৯০৮ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭৮ জন। নতুন শনাক্তদের মধ্যে ৭৩ জন নগরের ও ৫ জন উপজেলার বাসিন্দা।

আজ বুধবার (২১ অক্টোবর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২০ হাজার ৩৫৫ জনের মধ্যে ১৪ হাজার ৮৩৫ জন নগরের ও ৫ হাজার ৫২০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩০১ জন; এর মধ্যে ২০৮ জন নগরের ও ৯৩ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬৮ জনের নমুনার পরীক্ষা করে ৮ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪৯২ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৪০ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৪৯ জনের নমুনার মধ্যে ৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের দেহে জীবাণুটি শনাক্ত হয়েছে।

শেভরণে ৯৯ জনের নমুনার মধ্যে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।মা ও শিশু হাসপাতালে ১১ জনের নমুনার মধ্যে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা ধরা পড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে আরও ৭৮ জনের দেহে করোনা শনাক্ত, মোট শনাক্ত ২০৩৫৫ জন

আপডেট সময় : ১০:৫৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০