চট্টগ্রামে আরও ৮৪ জনের দেহে করোনা শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩০৮ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৮৪ জন; নতুন শনাক্তদের মধ্যে ৭৪ জন নগরের ও ১০ জন উপজেলার বাসিন্দা।

আজ বুধবার (৬ জানুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৩০ হাজার ৯৮০ জনের মধ্যে ২৪ হাজার ৭ জন নগরের ও ৬ হাজার ৯৭৩ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৫৯ জন; এর মধ্যে ২৫৬ জন নগরের ও ১০৩ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২১ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৫৯২ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের ও সিভাসুতে ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৪৯ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা পাওয়া যায়নি।

ইমপেরিয়াল হাসপাতালে ৫৩ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের ও শেভরণে ১৫০ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩৫ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে আরও ৮৪ জনের দেহে করোনা শনাক্ত

আপডেট সময় : ১২:০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১