চট্টগ্রামে আরও ৮৬ জনের দেহে করোনা শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০ ১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২৪৮ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৮৬ জন। নতুন শনাক্তদের মধ্যে ৭১ জন নগরের ও ১৫ জন উপজেলার বাসিন্দা।

আজ শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২১ হাজার ৬৪০ জনের মধ্যে ১৫ হাজার ৯১৬ জন নগরের ও ৫ হাজার ৭২৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩০৬ জন; এর মধ্যে ২১২ জন নগরের ও ৯৪ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬১ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬২৪ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৫০ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের ও চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৩৯ জনের নমুনার মধ্যে ৭ জনের করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের দেহে জীবাণুটি শনাক্ত হয়েছে।

ইমপেরিয়ালে ৫১ জনের নমুনার মধ্যে ৪ জনের, শেভরণে ৮৫ জনের নমুনার মধ্যে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৬১ জনের নমুনার মধ্যে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৮ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা মিলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে আরও ৮৬ জনের দেহে করোনা শনাক্ত

আপডেট সময় : ১২:০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০