Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে আরও ৮৭ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ৮৭ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ৮৭ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৮৪৮ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৮৭ জন; এর মধ্যে ৭৪ জন নগরের ও ১৩ জন উপজেলার বাসিন্দা।

আজ শনিবার (১০ অক্টোবর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ১৯ হাজার ৫১৪ জনের মধ্যে ১৪ হাজার ৮৬ জন নগরের ও ৫ হাজার ৪২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৯৭ জন; এর মধ্যে ২০৪ জন নগরের ও ৯৩ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৪ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা মিলেছে।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৩৭ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৫৮ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৮১ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোন শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫৩ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা মিলেছে।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯১ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জন, শেভরণে ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

মা ও শিশু হাসপাতালে ১৭ জনের নমুনার মধ্যে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here