চট্টগ্রামে আরোও ৬৮ জনের দেহে করোনা শনাক্ত
- আপডেট সময় : ১১:৩৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০ ২০৩৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামে ফৌজদারহাটের বিআইটিআইডি, সিভাসু এবং চমেকে ৪৬৪ নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের আরও ৬৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
শুক্রবার রাতে নমুনা পরীক্ষা শেষে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি জানান, শুক্রবার চট্টগ্রাম বিআইটিআইডিতে ২৫৫ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৫ টি পজিটিভ। মহানগরসহ চট্টগ্রামে মোট ১৭ টি পজিটিভ। যার মধ্যে মহানগরের ১৩ জন, উপজেলার ৪ জন আছেন। এছাড়া ভিন্ন জেলায় ৮ জন রয়েছেন।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে (সিভাসু) ১০০ টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৩ টি পজিটিভ। চট্টগ্রাম জেলায় ৪ জন। এছাড়া সিভাসুর ল্যাবে ভিন্ন জেলার ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০৯ টি নমুনা পরীক্ষা করা হয় শুক্রবার। এরমধ্যে চট্টগ্রামের ৪৭ টি পজিটিভ। মহানগর এলাকায় ৪৫ টি ও উপজেলায় ২ টি।
এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম জেলার ২১ টি নমুনা পরীক্ষার ফলাফলে ২১ টিই নেগেটিভ এসেছে।










